Agri Education 24 (agrieducation24.blogspot.com)
--:--:--

Top News

এইচএসসি কৃষি শিক্ষা প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায়ের গুরুত্বপূর্ণ সৃজনশীল প্রশ্নের সাজেশন।

এইচএসসি বোর্ড পরীক্ষার প্রস্তুতি ও একাদশ শ্রেণীর অর্ধ বার্ষিক ও বার্ষিক পরীক্ষার প্রস্তুতির জন্য কৃষি শিক্ষা প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায় (ভূমি সম্পৃক্ত কৃষি প্রযুক্তি) থেকে গুরুত্বপূর্ণ সৃজনশীল প্রশ্ন নমুনা স্বরূপ দেওয়া হল।

দ্বিতীয় অধ্যায়: ভূমি সম্পৃক্ত কৃষি প্রযুক্তি 

১. ১ম বাংলাদেশের সেচের পানির সংকট দিন দিন বাড়ছে। তাই ফসল উৎপাদনের জন্য খাল-বিলসহ জলাধারে বিভিন্ন উপায়ে সেচের পানি সংরক্ষণ করা প্রয়োজন। এ সমস্ত পানি দ্বারা পরবর্তীতে ফসলের জমিতে বিভিন্ন পদ্ধতিতে সেচ প্রদান করা যেতে পারে।পানি সেচের বিভিন্ন পদ্ধতিসমূহের মধ্যে একটি বহুল প্রচলিত সেচ পদ্ধতি রয়েছে। এ পদ্ধতিতে সারিতে বপন বা ছিটিয়ে বপন করা ফসলের জমিতে প্লাবন আকারে সেচ প্রদান করা হয়।
ক. ভূমিক্ষয় কী?
খ. মাটির pH জানা প্রয়োজন কেন? ব্যাখ্যা কর।
গ. উদ্দীপকে উল্লেখিত সেচ পদ্ধতিটি ব্যাখ্যা কর।
ঘ. বাংলাদেশে সেচের পানির সংকট মোকাবেলায় জলাধারে কীভাবে পানি সংরক্ষণ করা সম্ভব? উদ্দীপকের আলোকে বিশ্লেষণ কর।


২. রাফি সাহেব কয়েক বছর যাবৎ তার জমিতে ফসলের ভালো ফলন পাচ্ছেন না। জমিতে পর্যাপ্ত পরিমাণে রাসায়নিক সার প্রয়োগ করে ফল হয়নি। এ সমস্যায় কৃষি কর্মকর্তার পরামর্শ অনুযায়ী তিনি তার জমির মাটি “মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউটে" পরীক্ষা করান। পরীক্ষায় দেখা যায় যে তার জমিতে মাটির অম্লমান ৪.৫। কৃষি কর্মকর্তা তার জমিতে অম্লত্ব সৃষ্টির কারণগুলো ব্যাখ্যা করেন এবং সমস্যা সমাধানের জন্য প্রয়োজনীয় পরামর্শ দেন।
ক. মৃত্তিকা বুনট কী?
খ. জৈব পদার্থকে "মাটির প্রাণ" বলা হয় কেন? ব্যাখ্যা কর।
গ.  রাফি সাহেবের জমিতে সমস্যার কারণগুলো কী কী হতে পারে? ব্যাখ্যা কর।
ঘ. রাফি সাহেবের সমস্যা সমাধানে কৃষি কর্মকর্তার পরামর্শ মূল্যায়ন কর।


৩. নিচের ছকটি লক্ষ কর এবং প্রশ্নগুলোর উত্তর দাও:
পানি সেচ পদ্ধতি
A. ভূ-পৃষ্ঠস্থ সেচ পদ্ধতি
B. ভূ-নিম্নস্থ সেচ পদ্ধতি
C. [ফাঁকা ঘর]
D. ড্রিপ সেচ পদ্ধতি
ক. মৃত্তিকা pH কী?
খ. জমিতে মালচিং করা হয় কেন? ব্যাখ্যা কর।
গ. উদ্দীপকের 'C' চিহ্নিত পদ্ধতিটি ব্যাখ্যা কর।
ঘ. ফসল উৎপাদনে 'A' চিহ্নিত পদ্ধতিটির উপযোগিতা বিশ্লেষণ কর।


৪. পদুমশহর গ্রামের অধিকাংশ কৃষকই দরিদ্র হওয়ায় বোরো মৌসুমে গভীর কিংবা অগভীর নলকূপের সাহায্যে সেচ দিতে পারে না। তবে এলাকায় খাল, বিল, ডোবা ও নালা পর্যাপ্ত থাকায় বর্ষাকালে এগুলো পানিতে ভরে যায়। বিএডিসির কৃষি প্রকৌশলীর পরামর্শ অনুযায়ী জলাধারে পানি সংরক্ষণ করে বোরো মৌসুমে সেচের ব্যবস্থা করে পদুমশহর গ্রামের কৃষকরা শস্য উৎপাদনে সফল হয়েছে।
ক. SRI এর পূর্ণরূপ কী?
খ. প্রচলিত পদ্ধতির চেয়ে SRI পদ্ধতির সুবিধা বেশি কেন?
গ. কৃষি প্রকৌশলী জলাধারে পানি সংরক্ষণের জন্য কৃষকদেরকে কী ধরনের পরামর্শ দিলেন?
ঘ. ফসল উৎপাদন বৃদ্ধিতে পদুমশহর গ্রামের কৃষকদের গৃহীত কার্যক্রম মূল্যায়ন কর।
৫. নিম্নের চিত্রটি লক্ষ কর এবং প্রশ্নগুলোর উত্তর দাও:
চিত্র: সেচ পদ্ধতি: ঝরনার মত/বৃষ্টির পানির মত ফসলে পানি দেওয়া।
ক. জীবাণু সার কী?
খ. নিরপেক্ষ মাটি বলতে কী বোঝ?
গ. চিত্রটি তোমার পাঠ্যবইয়ে বর্ণিত কোন পানি সেচ পদ্ধতির সাথে সাদৃশ্যপূর্ণ? ব্যাখ্যা কর।
ঘ. উদ্দীপকে উল্লিখিত পদ্ধতিতে সকল ক্ষেত্রে পানি সেচের যৌক্তিকতা বিশ্লেষণ কর।


 ৬. চাঁদ মিয়া একজন কৃষক। তিনি প্রতিবছর ধান, মরিচ, আলু চাষ করে লাভবান হয়ে থাকেন। কিন্তু গত বছর যমুনা নদীর পানি বেড়ে যাওয়ায় বিস্তীর্ণ এলাকা ডুবে যায়। পানি নেমে যাওয়ার পর পলি মাটির পরিবর্তে বালিতে তার সব জমি ঢেকে যায়। তিনি এখন মাথায় হাত দিয়ে চোখের পানি ফেলছেন। এই দেখে উপ-সহকারী কৃষি কর্মকর্তা তাকে জৈব পদার্থ যোগ করাসহ আরো কিছু বিষয়ে ব্যবস্থা নিয়ে জমির গুণাগুণ উন্নত করার পরামর্শ দিলেন। সে অনুযায়ী কাজ করে চাঁদ মিয়া তার জমিতে আবার ফসল চাষ করে লাভবান হলেন। তাকে অনুসরণ করে অন্যান্য কৃষকরাও উপকৃত হলো।
ক. সেচ কী?
খ. সবুজ সার বলতে কী বোঝ?
গ. চাঁদ মিয়া কিভাবে তার জমিতে ফসল চাষ করে লাভবান হলেন- ব্যাখ্যা কর।
ঘ. কৃষি কর্মকর্তার পরামর্শের আলোকে চাঁদ মিয়ার কর্মকাণ্ডের যথার্থতা মূল্যায়ন কর।


৭. নিচের উদ্দীপকটি লক্ষ কর এবং প্রশ্নগুলোর উত্তর দাও :


সার
খামারজাত সার
কম্পোস্ট সার ও
কেঁচো সার
বেলে মাটি ও 
দোআঁশ মাটিতে প্রয়োগ করা হয়।

ক. মাটির বুনট কী?
খ. মাটির pH জানা প্রয়োজন কেন, ব্যাখ্যা কর।
গ. উদ্দীপকের (?) চিহ্নিত পদ্ধতিটি ব্যাখ্যা কর।
ঘ. মাটির উর্বরতা বৃদ্ধিতে (?) চিহ্নিত পদ্ধতিটির ভূমিকা মূল্যায়ন কর।

Post a Comment

Previous Post Next Post