Agri Education 24 (agrieducation24.blogspot.com)
--:--:--

Top News

এইচএসসি কৃষি শিক্ষা প্রথম পত্র প্রথম অধ্যায়ের (বাংলাদেশের কৃষি) গুরুত্বপূর্ণ সৃজনশীল প্রশ্ন।

এইচএসসি বোর্ড পরীক্ষার ভাল প্রস্তুতির জন্য এবং একাদশ শ্রেণির অর্ধ-বার্ষিক ও বার্ষিক পরীক্ষার প্রস্তুতির জন্য কিছু শিক্ষা প্রথম পত্রের প্রথম অধ্যায় (বাংলাদেশের কৃষি) থেকে কিছু গুরুত্বপূর্ণ সৃজনশীল প্রশ্ন নমুনা স্বরূপ দেওয়া হল।

এইচএসসি কৃষিশিক্ষা প্রথম পত্র

প্রথম অধ্যায়: বাংলাদেশের কৃষি

১. খালিদ হাসান একজন ধানচাষী। তিনি একজন অগ্রগামী কৃষক। কৃষির সর্বশেষ তথ্য সম্পর্কে তিনি অবহিত। এলাকার অন্যান্য কৃষকেরা সহজেই তার কাছ থেকে কৃষি বিষয়ক তথ্যাদি পেয়ে থাকেন। মৌসুমের শুরুতেই তার বাড়ির পাশে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তত্ত্বাবধানে ধান চাষের উপর মৌসুমব্যাপী প্রশিক্ষণের জন্য একটি ক্লাব ঘরকে কেন্দ্র হিসেবে বেছে নেয়া হয়। উক্ত কেন্দ্রে মৌসুমব্যাপী এলাকার ৫০ জন কৃষক-কৃষাণীকে ধান চাষের উপর হাতে কলমে প্রশিক্ষণ দেয়া হয়। 
ক. 'ই'-কৃষি কী?
খ. বাংলাদেশে কৃষিশিক্ষার প্রয়োজনীয়তা ব্যাখ্যা কর।
গ. উদ্দীপকের  খালিদ হাসান কৃষির তথ্য ও সেবা প্রাপ্তির কোন উৎসের অন্তর্গত? ব্যাখ্যা কর।
ঘ. উদ্দীপকে উল্লেখিত কেন্দ্র হতে কৃষক কীভাবে কৃষির তথ্য ও সেবা পেতে পারে? বিশ্লেষণ কর।


২. নিচের ছকটি লক্ষ কর এবং প্রশ্নগুলোর উত্তর দাও :
কৃষির ক্ষেত্র
ফসল-১: ধান, পাট, গম, সরিষা
ফসল-২: বেগুন, টমেটো, লাউ, পেয়ারা
ক. ইন্টারনেট কী?
খ. অভিজ্ঞ কৃষক গুরুত্বপূর্ণ কেন? ব্যাখ্যা কর।
গ. ছকে উল্লিখিত ফসল-১ কৃষির কোন ক্ষেত্রকে নির্দেশ করে? ব্যাখ্যা কর।
ঘ. ছকে উল্লিখিত ফসল-১ এবং ফসল-২ এর মধ্যে কোনটি চাষ করা অধিক লাভজনক? তোমার উত্তরের সপক্ষে যুক্তি দেখাও।


৩.  জুয়েল শেখ আমন মৌসুমে ধান চাষ করে কম লাভ হওয়ায় উপজেলা কৃষি অফিসারের নিকট যান। কৃষি অফিসার কৃষির বিভিন্ন ক্ষেত্র নিয়ে আলোচনা করেন। জমিতে পর্যাপ্ত পরিমাণে জৈব সার প্রয়োগ করে সবজি চাষ করতে বলেন। তিনি সময়মতো সেচ এবং বালাইনাশকও প্রয়োগ করতে বলেন। এতে উৎপাদন খরচ বাড়লেও  জুয়েল শেখ পূর্বের তুলনায় বেশি লাভবান হন।
ক. BARI এর পূর্ণরূপ কী?
খ. অভিজ্ঞ কৃষককে স্থানীয় তথ্য ভাণ্ডার বলা হয় কেন? ব্যাখ্যা কর।
গ. উদ্দীপকে উল্লিখিত ফসলের ক্ষেত্রগুলোর মধ্যে তুলনামূলক আলোচনা কর।
ঘ.  জুয়েল শেখের লাভবান হওয়ার ক্ষেত্রে কৃষি কর্মকর্তার পরামর্শের যথার্থতা মূল্যায়ন কর।


৪. নিচের চিত্রগুলো লক্ষ কর এবং প্রশ্নগুলোর উত্তর দাও :
চিত্র ১: ল্যাপটপ 
চিত্র ২: মোবাইল ফোন
ক. মাঠ ফসল কী?
খ. সামাজিক বনায়ন কেন গুরুত্বপূর্ণ?
গ. উদ্দীপকের চিত্র-২ কৃষির তথ্য ও সেবা প্রাপ্তিতে কীভাবে ভূমিকা রাখছে তা ব্যাখ্যা কর।
ঘ. চিত্র-১ ও চিত্র-২ এর মধ্যে কোনটি কৃষি উন্নয়নে অধিকতর উপযোগী? তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও।
৫. নিচের ছকটি লক্ষ কর এবং প্রশ্নগুলোর উত্তর দাও :
কৃষির ক্ষেত্র
ফসল-১: মাঠ ফসল
ফসল-২: উদ্যান ফসল
ক. উঠোন বৈঠক কী?
খ. কৃষি শিক্ষার প্রয়োজনীয়তা ব্যাখ্যা কর।
গ. উদ্দীপকের আলোকে ফসল-২ এর বৈশিষ্ট্য বর্ণনা কর।
ঘ. অর্থনৈতিক বিবেচনায় ফসল-১ এবং ফসল-২ এর মধ্যে কোনটি চাষ করা অধিক লাভজনক? তোমার উত্তরের সপক্ষে যুক্তি দেখাও।

৬.  রাকিব মিয়া ফুলতলা গ্রামের একজন কৃষক। বাড়ি থেকে বাজারে যেতে হলে তাকে দুপুরে প্রচণ্ড রোদে চার কিলোমিটার পথ অতিক্রম করতে হয়। বিশ্রাম নেওয়ার মতো ছায়া কোথাও নেই। তাই সে কয়েকজন কৃষকের সাথে আলোচনা করে সম্পূর্ণ রাস্তায় কিছু বনজ বৃক্ষের চারা রোপণ করেন। তারা উৎপাদিত দ্রব্যগুলো চুক্তি অনুযায়ী বণ্টনের সিদ্ধান্ত নেয়।

ক. মাঠ ফসল কী?
খ. টমেটো কেন উদ্যান ফসল? ব্যাখ্যা কর।
গ. উদ্দীপকের ফসলটি কৃষির কোন ক্ষেত্রের অন্তর্ভুক্ত? ব্যাখ্যা কর।
ঘ.  রাকিব মিয়ার উদ্যোগটি বাংলাদেশের প্রেক্ষাপটে মূল্যায়ন কর।

Post a Comment

Previous Post Next Post