Agri Education 24 (agrieducation24.blogspot.com)
--:--:--

জাতির জনকের ভাস্কর্য ভাঙ্গার প্রতিবাদে ইতনা মাধ্যমিক বিদ্যালয় ও কলেজে বিক্ষোভ সমাবেশ

 
জাতির জনকের ভাস্কর্য ভাঙ্গার প্রতিবাদে ইতনা মাধ্যমিক বিদ্যালয় ও কলেজে বিক্ষোভ সমাবেশ 


জাতির জনকের সম্মান রাখতে ইতনা মাধ্যমিক বিদ্যালয় ও কলেজের শিক্ষক, কর্মচারী, গভার্ণিংর বডির সদস্য ও  ছাত্রছাত্রীরা ১৪ ডিসেম্বর সকালে ইতনার বিভিন্ন সড়কে সমাবেশ করে ভাস্কর্য ভঙ্গকারীদের দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি জানায়।

ইতনা মাধ্যমিক বিদ্যালয় ও কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অনিন্দ্য কুমার সরকারের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সম্পর্কে ও তাঁর  ভাস্কর্য ভাঙ্গার প্রতিবাদ জানিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন ইতনা স্কুল এন্ড কলেজের সহকারী অধ্যাপক সঞ্জীব কুমার সাহা, মদন মোহন ভদ্র,  ইতনা স্কুলের প্রধান শিক্ষক শেখ মাহাবুবুর রহমান, আতাউর রহমান ফিরোজ, ইতনা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম মোস্তফা ও সহকারী শিক্ষক প্রকাশ কুমার বিশ্বাস। 

সমাবেশে উপস্থিত ছিলেন ইতনা মাধ্যমিক বিদ্যালয় ও কলেজের প্রভাষক ফরিদ আহমেদ, মিলন কুমার, সন্জিত কুমার পাল, হিজবুল্লাহ শিকদার, মোঃ আব্দুল্লাহ ফারাজী ও সহকারী শিক্ষক পিকুল, ছিদ্দিক,  রমা পদ্দার, আরিফুজ্জামান ও অন্যান্য শিক্ষক - কর্মচারী বৃন্দ। সমাবেশের বক্তারা জানান, জাতির জনকের  ভাস্কর্য ভাঙ্গার পিছনে ধর্মীয় কোন মনোভাব নেই, এটা ষড়যন্ত্রকারীদের কাজ।জাতির জনকের ভাস্কর্য ভঙ্গকারীদের  দৃষ্টান্ত মূলক শাস্তির জোর দাবি জানান।

---মোঃ আব্দুল্লাহ ফারাজী

       প্রভাষক

 ইতনা মাধ্যমিক বিদ্যালয় ও কলেজ। 


Post a Comment

Previous Post Next Post