Agri Education 24 (agrieducation24.blogspot.com)
--:--:--

Top News

লম্পি স্কিন ডিজিজের (LSD) কারণ, লক্ষণ, রোগ নিয়ন্ত্রণ ও চিকিৎসা। Treatment of Lumpy Skin Disease.

লাম্পি স্কিন ডিজিজ (Lumpy Skin Disease)

LSD in Cattle 


LSD একটি ভাইরাসজনিত চর্মরোগ। এটি গরু ও মহিষে দেখা যায়।

কারণ: 

পক্স ভাইরাস বা ক্যাপ্রিপক্স ভাইরাস দ্বারা LSD রোগ সৃষ্টি হয়।

ছড়ানোর মাধ্যম: 

মশা, মাছি, আটালি, মাইটস এর মাধ্যমে দ্রুত ছড়ায়। লালা, দুধ ও আক্রান্ত প্রাণীর সংস্পর্শে রোগটি সুস্থ প্রাণীতে ছড়ায়।

লক্ষণ:

শরীরে বসন্তের মত গুঁটি হয়।

গুঁটিগুলো ২-৩ দিন পর ফেটে রস/কষ বের হয় ও ঘায়ে পরিণত হয়।

তাপমাত্রা ১০৩°-১০৫° ফারেনহাইট থাকে।

আক্রান্ত স্থানে ব্যথা থাকে।

গলার নিচে ও নিম্নাংশ ফোলা দেখা যায়।

প্রাণী খুঁড়িয়ে খুঁড়িয়ে চলাফেরা করে।

প্রতিরোধ:

 ভাইরাসজনিত রোগ হওয়ায় ৬ মাস বয়সে এবং ভ্যাকসিন দেয়া হয়নি এমন গরূকে যেকোনো সময় Vaccine দেওয়া যায়। বছরে ১ বার বুস্টার ডোজ দিতে হবে।

ভ্যাকসিনের নাম:

  • LSD-NDOLL 25/50/100 doses vial
  • Bovivax LSD-N 10 doses vial (Live Attenuated-Neethling strain)

Dosage & Administration:

2ml SC (চামড়ার নিচে) injection for both young and adult cattle.

প্রস্তুত প্রণালী ও সংরক্ষণ:

Freeze-dried vaccine-টি sterile diluent দিয়ে মিশিয়ে ভালোভাবে ঝাকিয়ে প্রস্তুত করে প্রয়োগ করতে হবে। Unused vaccine 2°C - 8°C এ সংরক্ষণ করতে হবে।

সময়:

৪ - ৬ মাস বয়সের বাছুরকে। Vaccine না দেওয়া বাছুর বা গাভীকে যেকোনো সময়। প্রতি বছর বুস্টার ডোজ দিতে হয়। বসন্ত ঋতুর (ফাল্গুন-চৈত্র) পূর্বে দিলে বেশি ভালো।


Bovivax LSD-N এর Pack Sizes:

25 doses + 50 ml sterile diluent

50 doses + 100 ml sterile diluent

100 doses + 200 ml sterile diluent

LSD রোগের চিকিৎসা:

1. Antihistamine drug

2. Antiinflammatory drug

3. Antibiotic

4. Electrolyte

5. Zinc Syrup

6. Antiseptic Powder or Ointment Such as Povidon.

রেজিস্টার্ড ডাক্তারের পরামর্শ ব্যতীত ঔষধ প্রয়োগ করা উচিত নয়।

রোগ নিয়ন্ত্রণঃ

  • খামার পরিষ্কার পরিচ্ছন্ন রাখা।
  • বাহিরের মানুষের হাত হতে দূরে রাখা।
  • শীতের সময় যত্ন নেওয়া।
  • আক্রান্ত প্রাণীকে আলাদা রাখা।
  • বাসস্থান জীবাণুনাশক ঔষধ - FAM-30/ Virocid (100 ml / 500 ml / 1 liter / 20 liter)।
  • ডোজঃ FAM-30 প্রতি 1 ml / 10 লিটার অথবা Virocide -5 ml / litre অনুপাতে মিশিয়ে ছিটাতে হবে।

চিকিৎসা সংক্রান্ত বিস্তারিত জানতে  (ওষুধের নাম ও মাত্রা) নিচের ভিডিওটি দেখুন।



Post a Comment

Previous Post Next Post